শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২১-০৩-২০২৫ ০৬:৪৮ অপরাহ্ন |
শুক্রবার (২১ মার্চ) দিনব্যাপী এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৬০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, উপজেলার বাবুরবাজার ও কালীরবাজার আড়ত, ষাটনল ঘাট, নতুন বাজার, পাঁচানী চৌরাস্তা, গজরা, ছেংগারচরসহ বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৬০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত জাটকা বিভিন্ন এতিমখানায় ও দুঃস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়।
অভিযানে অংশ নেন সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস। সহায়তা করেন মতলব উত্তর থানার ফোর্স।
সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস জানান, পদ্মা-মেঘনায় ১ মার্চ থেকে ৩০ এপ্রিল দু মাস ইলিশের অভয়াশ্রমে মাছ ধরা নিষেধ। অভয়াশ্রম ও জাটকা রক্ষা কর্মসূচি বাস্তবায়নে অভিযান পরিচালনা করা হচ্ছে। জাটকা রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া