শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২১-০৩-২০২৫ ০৮:১১ অপরাহ্ন |
শুক্রবার (২১ মার্চ) হেফাজতে ইসলাম বাংলাদেশ হাজীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিলটি হাজীগঞ্জ বাজারে বের হলে সমমনা দলসহ হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান এতে অংশ নেন।
বাদ জুমা হাজীগঞ্জ ঐতিহাসিক বড়ো মসজিদ থেকে মিছিলটি বের হয়ে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে বড় মসজিদ মাঠে এসে জড়ো হয়। এ সময় মোনাজাত পরিচালনা করেন হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের পেশ ইমাম ও হেফাজতে ইসলাম বাংলাদেশ হাজীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুফতি আব্দুর রউফ।
বিক্ষোভ মিছিলে অংশ নেন হেফাজতে ইসলাম হাজীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোস্তফা আল হাবিব, পৌর শাখা সভাপতি মাওলানা মাহমুদুল হাসান শুভ, সাধারণ সম্পাদক মাওলানা জুবায়ের আহমেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ হাজীগঞ্জ উপজেলা শাখার প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক কামাল গাজী প্রমুখ।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া