গাঁজায় ইসরাইলের হত্যাযজ্ঞঃ প্রতিবাদ-বিক্ষোভে উত্তাল চাঁদপুর
১৩ জুন, ২০২৬ ০৬:২০ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

গাঁজায় ইসরাইলের হত্যাযজ্ঞঃ প্রতিবাদ-বিক্ষোভে উত্তাল চাঁদপুর

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
২১-০৩-২০২৫ ১০:১০ অপরাহ্ন
গাঁজায় ইসরাইলের হত্যাযজ্ঞঃ প্রতিবাদ-বিক্ষোভে উত্তাল চাঁদপুর
যুদ্ধবিরতি ভেঙ্গে গাজায় ইসরাইলের হত্যাযজ্ঞের প্রতিবাদ বিক্ষোভে উত্তাল চাঁদপুর শহর।

শুক্রবার (২১ মার্চ ) পবিত্র রমজান মাসে বিশ্বাসঘাতক অভিশপ্ত ইহুদী কর্তৃক যুদ্ধ বিরতি লঙ্ঘন করে নিরীহ ফিলিস্তিনিদের ওপর বর্বরোচিত হামলা ও ভারতের হিন্দুত্ববাদী গোষ্ঠী কর্তৃক মুসলিম নির্যাতনের বিরুদ্ধে সারাদেশের ন্যায় চাঁদপুরের বিভিন্ন সংগঠন ও তৌহিদী মুসলমান ক্ষোভ-বিক্ষোভে ফুঁসে উঠেছেন।

জুমার নামাজের পর চাঁদপুর শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন তারা। শহরের বাইতুল আমিন জামে মসজিদ সম্মুখে শপথ চত্বরে বিক্ষোভ সমাবেশ করে হেফাজতে ইসলাম বাংলাদেশ চাঁদপুর জেলা শাখা।

অপরদিকে চাঁদপুর হাসান আলী সরকারি হাইস্কুল মাঠ এলাকা ও চিশতিয়া জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করে 'আমি ছাত্রশিবির, চাঁদপুর শহর শাখা'। এছাড়া পুরাণবাজার বড় মসজিদ এলাকা থেকে তৌহিদী জনতা মিছিল বের করে।

ফিলিস্তিনের গাজায় ইসরাইলের হামলা, নির্মম গণহত্যা এবং ভারতের নাগপুরে মুসলমানদের উপরে হামলা, বুলডোজার দিয়ে মসজিদ ও বাড়িঘর ভেঙ্গে ফেলার প্রতিবাদে চাঁদপুরে বেশ ক'টি ব্যানারে পৃথক পৃথক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলগুলো শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৃথকভাবে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এ সময় মিছিলে ও শ্লোগানে উত্তাল হয়ে উঠে চাঁদপুর শহর।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২১-০৩-২০২৫ ১০:১০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 143 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া