গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে হাইমচরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
২৬ মে, ২০২৬ ১২:১৩ পূর্বাহ্ন

  

গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে হাইমচরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
২১-০৩-২০২৫ ১০:৪৩ অপরাহ্ন
গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে হাইমচরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
ফিলিস্তিনের গাজায় নিরীহ মুসলমানদের ওপর ইসরাইলের বর্বরোচিত হামলার প্রতিবাদে এবং আল আকসা মসজিদ পুনরুদ্ধারের দাবিতে হাইমচরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজের পর হাইমচর উপজেলার আলগী বাজার কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন আ. হালিম চত্বরে হৃদয়ে মানবতা সামাজিক সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বোরহান উদ্দিন সিহাব। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, আলেম-ওলামা এবং সাধারণ মানুষ এতে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা ফিলিস্তিনের গাজায় মুসলমানদের উপর ইসরাইলের হামলার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে এই হামলা বন্ধের দাবি জানান। তারা বিশ্ব সম্প্রদায়কে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। বক্তারা আমেরিকা, ভারত, ইসরাইলের পণ্য বর্জনের আহ্বান জানান।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল আলগী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে অংশগ্রহণকারীরা 'ফিলিস্তিন মুক্তি পাক', 'ইসরাইল নিপাত যাক' ইত্যাদি স্লোগান দেন।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী, ইসলামী আন্দোলন বাংলাদেশ হাইমচর উপজেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ ছফিউল্লাহ, হাইমচর সরকারি হসপিটাল জামে মসজিদের খতিব মাওলানা জুলফিকার হাসান মুরাদসহ অন্যরা সমাবেশে বক্তব্য রাখেন।

হৃদয়ে মানবতা সামাজিক সংগঠনের সাধারণ সম্পাদক ইমরান হোসাইনের পরিচালনায় উপস্থিত ছিলেন বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং আলেম-ওলামা।

অপরদিকে গাজায় নিরস্ত্র মুসলিম গণহত্যা ও ভারতে মুসলিম নিপীড়নের প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাইমচর উপজেলা শাখার সভাপতি ডা. মাওলানা মো. ছফিউল্লাহ ও সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম শিমুলের নেতৃত্বে আলগী বাজারে বিক্ষোভমিছিল বের হয়।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২১-০৩-২০২৫ ১০:৪৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 162 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া