শিরোনামঃ
অনলাইন ডেস্ক ২২-০৩-২০২৫ ০১:১৭ পূর্বাহ্ন |
শুক্রবার (২১ মার্চ) অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিডি কারেন্ট নিউজ ২৪ এর কার্যালয়ে বিডি কারেন্ট নিউজ ২৪ এর প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক, অনলাইন প্রেসক্লাব এর সভাপতি ডা. শেখ মহসিন এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর কোর্ট ইন্সপেক্টর পুলিশ পরিদর্শক মোঃ শহিদুল্লাহ, পিপিআই পুলিশ ইন্সপেক্টর মোহাম্মদ মাহফুজুর রহমান, দৈনিক প্রিয় চাঁদপুর সম্পাদক প্রকাশক মোঃ বোরহান উদ্দিন ডালিম, দৈনিক চাঁদপুর সময় এর প্রকাশক মোঃ এরশাদ খান, বিডি কারেন্ট নিউজ 24 এর যুগ্ম সম্পাদক মোহাম্মদ মহসিন সরদার, দৈনিক প্রভাতী কাগজের সাংবাদিক এইচএম আরিফ হোসেন, প্রতিষ্ঠানটির আঞ্চলিক উপদেষ্টা সহযোগী অধ্যাপক ডাঃ আশরাফ আলী, মোঃ মাহবুবুর রহমান সরকার, মোঃ জালাল ঢালী প্রমুখ।
ইফতার মাহফিলে বক্তারা বলেন, বিডি কারেন্ট নিউজ ২৪ অনলাইন পত্রিকাটি এখন সবার কাছে পরিচিত। এটি পাঠকদের মাঝে সঠিক ও নির্ভুল তথ্য তুলে ধরে। আর এটি সম্ভব হয়েছে এর সাথে যারা কাজ করে তাদের আন্তরিকতায়। এই কারনে অনলাইন নিউজ পোর্টালটি এগিয়ে রয়েছে।
অনুষ্ঠানে ইফতারের দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দৈনিক চাঁদপুর সময় এর প্রধান সম্পাদক এম ফরিদুল ইসলাম উকিল।
এছাড়া পরিচালনা পর্ষদের আয়োজকদের মধ্যে পোর্টালটির পরিচালনা পর্ষদের পরিচালক মোঃ মঞ্জুর আলম খান, মোঃ মনির হোসেন মিজি, ডাঃ মোঃ শফিউল্লাহ ডাঃ মোঃ সফিকুর রহমান, ডাঃ মোঃ নুরুল আমিন, মোঃ খোকন পাটোয়ারী ও মোঃ স্বপন পাটোয়ারী উপস্থিত ছিলেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া