শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২২-০৩-২০২৫ ০২:৩১ অপরাহ্ন |
সরেজমিনে গিয়ে দেখা যায়, চরাঞ্চলের সাধারন মানুষদের সর্বোচ্চ স্বাস্থ্যসেবা পৌছে দিতে তাদের এই উদ্যোগ। বর্তমানে মোবাইল হাসপাতালটিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদারকিতে ফ্রেন্ডশীপ নামক সংস্থার মাধ্যমে কার্যক্রম চলছে। ৫ বছর পর স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে চলে যাবে। গত জানুয়ারী মাস থেকে স্বাস্থ্য সেবা কার্যক্রম চলছে। আগামী ৯ এপ্রিল মোবাইল হাসপাতালটি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হবে।
এলাকাবাসী জানান, আমাদের এই চরে ৮০% রোগী টাকার জন্য চিকিৎসা সেবা নিতে পারে না। এখন আমরা বড় বড় ডাক্তারদের চিকিৎসা শহরে না গিয়ে এই মোবাইল হাসপাতাল থেকে নিতে পারতেছি। দুর্গম চরে আধুনিক সুযোগ সুবিধাসম্পন্ন চিকিৎসা সেবা পেয়ে আমরা খুশি।
ভাসমান মোবাইল হাসপাতালের শীপ এডমিন রেজাউল করিম জানান, মোবাইল হাসপাতালটিতে ৩২ জন ডাক্তার নার্সদের সমন্বয়ে চিকিৎসা সেবা চলছে। আধুনিক সকল চিকিৎসা প্রদানে প্রস্তত হাসপাতালটি। চাঁদপুরের হাইমচর, লক্ষীপুরের রামগতি, ভোলার দৌলতখান ও ভোলা সদর এই চারটি অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবার জন্য এ মোবাইল হাসপাতালের কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া দেশের বিভিন্ন প্রান্তে ৫টি ভাসমান মোবাইল হাসপাতালের মাধ্যমে স্বাস্থ্যসেবা কার্যক্রম চলছে।
চাঁদপুর জেলা সিভিল সার্জন নূরে আলম জানান, ভবিষ্যতে সরকার তার নিজস্ব জনবল দিয়ে, নিজস্ব তদারকিতে মোবাইল হাসপাতালটি পরিচালনা করার জন্যই এখানে স্থাপন করা হয়েছে। আশা করি, ভাসমান মোবাইল হাসপাতাল থেকে মানুষ তাদের সর্বোচ্চ স্বাস্থ্যসেবা গ্রহন করতে পারবে।
চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, যতক্ষন না পর্যন্ত আমাদের এই দুর্গম অঞ্চলের মানুষ সঠিক ভাবে স্বাস্থ্য সেবা না পায় বা স্বায়ী স্বাস্থ্যকেন্দ্র গড়ে না উঠে তার আগ পর্যন্ত আমাদের এই ভাসমান মোবাইল হাসপাতালের কার্যক্রম চলমান থাকবে।
সূত্রঃ যমুনা টেলিভিশন
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া