ফরিদগঞ্জে ফারিসার উদ্যোগে মেধাবী শিক্ষার্থী সংবর্ধনা
০২ জুন, ২০২৬ ০৩:০০ অপরাহ্ন

  

ফরিদগঞ্জে ফারিসার উদ্যোগে মেধাবী শিক্ষার্থী সংবর্ধনা

অনলাইন ডেস্ক
২২-০৩-২০২৫ ০৫:০৭ অপরাহ্ন
ফরিদগঞ্জে ফারিসার উদ্যোগে মেধাবী শিক্ষার্থী সংবর্ধনা

ফরিদগঞ্জ উপজেলা সদরস্থ ফরিদগঞ্জ আবিদুর রেজা পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের সংগঠন ফারিসা (ঋঅজঊঝঅ ) এর উদ্যোগে এসএসসি ২০২৫ সালের বিদায় উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। 
শনিবার (২২ মার্চ ২০২৫) দুপুরে বিদ্যালয় মিলনায়তনে ফারিসার সাধারণ সম্পাদক প্রকৌশলী মহেশ শর্মার সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী নোমানের পরিচারলনায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাসিনা আক্তার, ফারিসার সমন্বয়কারী ফরিদ আহমেদ রিপন, বিদ্যালয়ের সহকারি শিক্ষক রফিকুল ইসলাম পাঠান, প্রাক্তণ শিক্ষক হিতেশ শর্মা, প্রাক্তণ শিক্ষার্থী ও ফারিসার সদস্য  হারুনুর রশিদ, রিয়াজ উদ্দিন ফরিদী প্রমুখ।

আলোচনা শেষে সদ্য বুয়েট, বুটেক্স, এমবিবিএস-এ চান্স পাওয়া বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থীদের এবং এসএসসি ২০২৫ সালের ব্যাচের ১০জন মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। 

পরে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

 


অনলাইন ডেস্ক ২২-০৩-২০২৫ ০৫:০৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 168 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া