শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২২-০৩-২০২৫ ০৭:০৪ অপরাহ্ন |
শনিবার (২২ মার্চ ২০২৫) দুপুরে রঘুনাথপুর আশ্রয় কেন্দ্রে বসবাসকারী শরিফ হোসেনের বসতঘরে এই ঘটনাটি ঘটে। মেয়েকে জীবিত ভেবে দ্রুত চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে বাবা। কিন্তু কর্মরত চিকিৎসক কিশোরীকে মৃত ঘোষণা করেন।
কিশোরী সোনিয়ার বাবা শরীফ জানান, দীর্ঘদিন যাবত এলাকার বখাটে যুবক নয়ন তার মেয়ে সোনিয়াকে প্রেম নিবেদন করে উত্যক্ত করতো। সোনিয়া তার কথা না শুনে পরিবারের কাছে উত্ত্যক্তের বিষয়টি জানায়। তার বাবা এই ঘটনার প্রতিবাদ করায় বখাটে নয়নের ভাই জুয়েল লোকজন নিয়ে প্রথমে আশ্রয়ন প্রকল্পে এসে মাকে হুমকি-ধমকি দেয়, পরে তারা ক্ষিপ্ত হয়ে বাবাকে মারধর করে। মেয়ের সামনে বাবা-মাকে অপমান-অপদস্থ ও মারধর করার ক্ষোভে সোনিয়া নিজ ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
খবর পেয়ে চাঁদপুর মডেল থানার পুলিশ হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল করে মেয়ের বাবার কাছ থেকে ঘটনা সম্পর্কে জানেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া