শাহরাস্তিতে সাগরিকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে যুবকের মৃত্যু
০১ জুন, ২০২৬ ১০:১৮ অপরাহ্ন

  

শাহরাস্তিতে সাগরিকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে যুবকের মৃত্যু

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
২২-০৩-২০২৫ ০৭:৩১ অপরাহ্ন
শাহরাস্তিতে সাগরিকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে যুবকের মৃত্যু
চাঁদপুরের শাহরাস্তিতে সাগরিকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে মো. বাবুল হোসেন (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (২২ মার্চ) বিকাল ৩টার দিকে চাঁদপুর-লাকসাম রেলপথের শাহরাস্তি দোয়াভাঙ্গা রেলগেট সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মো. বাবুল হোসেন পার্শ্ববর্তী উপলতা গ্রামের ব্যাপারী বাড়ির নুরুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানায়, চাঁদপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেনটি ঘটনাস্থল অতিক্রম করার সময় ওই যুবক ট্রেনের নিচে কাটা পড়ে। তবে ওই যুবক মানসিক ভারসাম্যহীন বলেও জানান স্থানীয়রা।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২২-০৩-২০২৫ ০৭:৩১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 187 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া