শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৩-০৩-২০২৫ ১২:১৫ পূর্বাহ্ন |
শনিবার (২২ মার্চ ) বিকেলে উপজেলার কাদলা ইউনিয়নের গুলবাহার- মেঘদাইর সড়কের ইয়াকুব মিজি বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় তাওহীদুল নামে আরেক শিশু শিক্ষার্থী গুরুতর আহত হয়ে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। নিহত রাফি কাদলা ইউনিয়নের মনপুরা গ্রামের মিজান মাস্টার বাড়ির মকবুল হোসেনের ছেলে।
এ ঘটনার পর স্থানীয় লোকজন ঘাতক পিকআপটি আটক করতে সক্ষম হলেও চালক পালিয়ে যায়। পরে পিকআপটি কচুয়া থানার পুলিশের কাছে সোপর্দ করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পিকআপ গাড়িটি গুলবাহার থেকে মেঘদাইরের দিকে যাচ্ছিলো। পিকআপটি দ্রুতগতিতে চলছিলো। অপরদিকে রাফি তার বন্ধু তাওহীদুলকে সাইকেলের পিছনে বসিয়ে গুলবাহারের দিকে আসছিলো। ইয়াকুব মিজি বাড়ির সামনে আসলে বিপরীত দিক থেকে আসা পিকআপটি রাফিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রাফির মৃত্যু হয়।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। চালক পালিয়ে গেছে। পিকআপটি জব্দ করা হয়েছে। শিশুর পরিবারের পক্ষ থেকে মামলা করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া