শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৩-০৩-২০২৫ ১২:২০ পূর্বাহ্ন |
শনিবার (২২ মার্চ ২০২৫) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত মেঘনা নদীর চর উমেদ কাছিকাটা অংশে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ২শ' কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, মেঘনা নদীর চর উমেদ কাছিকাটা অংশে বাংলাদেশ কোস্টগার্ড মোহনপুর আউটপোস্টের সহায়তায় অভিযান পরিচালনা করার সময়ে ট্রলারকে ধাওয়া করে ২শ' কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত মাছ বিভিন্ন এতিমখানায় ও দুঃস্থ মানুষের মধ্যে বিতরণ করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস, মোহাম্মদ কবীর, সিসি, কোস্টগার্ড। সহায়তা করেন মতলব উত্তর থানার ফোর্স।
সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস জানান, পদ্মা-মেঘনায় ১ মার্চ-৩০এপ্রিল দু মাস ইলিশের অভয়াশ্রমে মাছ ধরা নিষেধ। অভয়াশ্রম ও জাটকা রক্ষা কর্মসূচি বাস্তবায়নে অভিযান পরিচালনা করে ২শ' কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। জাটকা রক্ষায় অভিযান অব্যাহত থাকবে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া