শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৩-০৩-২০২৫ ১২:৩৫ পূর্বাহ্ন |
শনিবার (২২ মার্চ ) স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প হতে ডাকাত ও মাদক পাঁচারকারীদের বিরুদ্ধে শহরের বড় ষ্টেশন এলাকায় ডিবি পুলিশ চাঁদপুর সদর এবং সেনাবাহিনীর যৌথ অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযানে চাঁদপুর শহরের রেলওয়ে আক্কাছ আলী স্কুলের পদ্মা অয়েল কোম্পানী (পদ্মা ডিপোর) বিকল্প সড়কে পরিত্যক্ত অবস্থায় ২টি শটগান এবং ১৪টি শটগান কার্তুজ উদ্ধার করা হয়।
উল্লেখ্য, আইনি প্রক্রিয়ার জন্য উদ্ধারকৃত দ্রব্যসামগ্রী চাঁদপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া