শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৩-০৩-২০২৫ ০১:১৫ পূর্বাহ্ন |
শনিবার (২২ মার্চ) বাদ আসর চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
চাঁদপুর ডায়াবেটিক সমিতির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনের (যুগ্ম সচিব) সভাপতিত্বে ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওঃ রফিকুল ইসলাম।
শুভেচ্ছা বক্তব্যে চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, তিনি বলেন, দীঘদিন যাবত ডায়াবেটিক সমিতির পরিচালনা কমিটি নেই। তাই সবার মতামত চাই। সেই জন্যেই বিশেষ ভাবে আজকের আজীবন সদস্যদের আমন্ত্রন জানানো হয়েছে। এই প্রতিষ্ঠানটি যাতে আরো সুন্দর ভাবে চলতে পারে তাই অচিরেই নির্বাচন হোক বা আজীবন সদস্যদের মতামতের ভিত্তিতে নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হবে।
তিনি বলেন, ডায়াবেটিস একটি নীরব ঘাতক, তাই ডায়াবেটিসকে নিয়ন্ত্রনে চিকিৎসা সেবা গ্রহণ, খাদ্যভাস পরিবর্তন এবং নিয়মিত ব্যায়াম করার অভ্যাস করতে হবে। ডায়াবেটিক সমিতি নাম মাত্র মূল্যে রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছে। তিনি বলেন, এ জেলা শহরে ডায়াবেটিক সমিতির কার্যক্রমকে আরো গতিশীল করতে জেলা প্রশাসন সাধ্যমত সহযোগিতা দিয়ে যাবে।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) লুৎফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তাফিজুর রহমান, চাঁদপুর সদর ইউএনও সাখাওয়াত জামিল সৈকত, চাঁদপুর ডায়াবেটিস সমিতির অবৈতনিক সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আখন্দ সেলিম, কোষাধ্যক্ষ মাসুদ ভূঁইয়া, চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি সুভাষ চন্দ্র রায়, চাঁদপুর ডায়াবেটিক সমিতির আজীবন সদস্য ডা. এস এম শহিদুল্লাহ, ডা. মোবারক হোসেন চৌধুরী, ডা. মুস্তাফিজুর রহমান, তমাল কুমার ঘোষ, অধ্যক্ষ মোশারফ হোসেন, ডা. নুরুল আলম টিপু, ডা. বিশ্বনাথ পোদ্দার, হযরত আলী, শেখ মনির হোসেন বাবুল, রোটাঃ জামাল হোসেন, প্রফেসর জাকির হোসেন, মাহমুদা খানম প্রমুখ।
অনুষ্ঠানে চাঁদপুরের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ডায়াবেটিক সমিতির আজীবন সদস্য, ডোনার সদস্য ও সাধারণ সদস্যগণসহ কার্যকরী কমিটির সাবেক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া