নিরাপদ সড়ক চাই, চাঁদপুর জেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত
১১ জুন, ২০২৬ ০৩:৫৬ অপরাহ্ন

  

নিরাপদ সড়ক চাই, চাঁদপুর জেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
২৩-০৩-২০২৫ ০২:১৮ অপরাহ্ন
নিরাপদ সড়ক চাই, চাঁদপুর জেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত
নিরাপদ সড়ক চাই (নিসচা) চাঁদপুর জেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ মার্চ) প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিসচা'র কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক, জাতীয় দৈনিক অনুপমা ও দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক, হাজী লোকমান স্কুলের অধ্যক্ষ মো. রোকনুজ্জামান রোকন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিসচা'র জেলা সভাপতি, চাঁদপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ লতিফ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক, চাঁদপুর জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিউদ্দিন রাসেল। মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা জাকির হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিসচা'র জেলা সহ-সভাপতি সহকারী অধ্যাপক মো. কামরুল হাসান, ইফতার উদযাপন কমিটির আহ্বায়ক মাওলানা জাকির হোসেন, নিসচা'র জেলা যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম, সাবেক সদস্য সচিব শওকত করিম, আইন বিষয়ক সম্পাদক মুসলিম মিয়া, প্রচার সম্পাদক এম এম আকাশ, কোষাধ্যক্ষ আলী শেখ, সদস্য শাহনেওয়াজ আহমেদ, হাবিবুর রহমান, কামরুল হোসেন, দিদার হোসেন, লিটন মিয়া, দিলদার শেখ, শেখ আরিফ সহ সংগঠনের অন্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ দেলোয়ার হোসেন খান ও ইউনিয়ন পরিষদের সচিব মো. মানিক সহ আরো অনেকে।

অনুষ্ঠানের প্রধান অতিথি রোকনুজ্জামান রোকন বলেন, নিসচা'র চাঁদপুর জেলা শাখার সভাপতি এম এ লতিফ ও সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন রাসেলের নেতৃত্বে চাঁদপুরে নিরাপদ সড়কের কাজ সব সময় সন্তোষজনক। আমি তাদের ভবিষ্যৎ কাজের সাথে একত্রিত হয়ে যা কিছু প্রয়োজন সব করতে ইনশাল্লাহ প্রস্তুত। আমাকে যে কোনো সময় ডাকলে আমি আপনাদের পাশে হাজির হয়ে যাবো।

তিনি আরো বলেন, নিরাপদ সড়ক চাই-এর চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে আমরা সারা দেশে সড়ককে নিরাপদ করার জন্যে কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ। প্রতি বছরের ন্যায় এবারও ঈদে মানুষ যেন নিরাপদে ঘরে ফিরতে পারে সেজন্যে আমরা কাজ করবো।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৩-০৩-২০২৫ ০২:১৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 183 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া