শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৩-০৩-২০২৫ ০৭:০৬ অপরাহ্ন |
শনিবার (২২ মার্চ) দুপুরে সাদুল্ল্যাপুর ইউনিয়নের মুক্তিরকান্দির ভান্ডারী বাজারে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুর পরিবার বাদী হয়ে মতলব উত্তর থানায় অভিযোগ দায়ের করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগীর বাড়ির পাশে ভান্ডারী বাজার। ওই বাজারে শিশুটি এক লোককে খুঁজতে বিবাদী বজলুর রহমান (৪৫)-এর চা দোকানে যায়। সেসময় দোকানের আশেপাশে কোনো লোকজন না থাকায় শিশুটিকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে। শিশুটি ডাক-চিৎকার দিলে ধর্ষণে ব্যর্থ হয়ে পালিয়ে যায় ওই চা দোকানি বজলুর রহমান। পরবর্তীতে শিশুটি বাড়িতে গিয়ে বিষয়টি তার মাকে অবহিত করেন।
সাদুল্ল্যাপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মিজানুর রহমান জানান, যারা এই সমস্ত কাজে লিপ্ত, তাদের কোনো মনুষ্যত্ববোধ নেই। এই সমস্ত লোকদের কঠিন বিচার হওয়া দরকার। প্রশাসনের কাছে এ ঘটনার বিচারের দাবি জানাচ্ছি।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন, ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় অভিযোগ হয়েছে। পুলিশ অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া