জগন্নাথ বিশ্ববিদ্যালয়স্থ চাঁদপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি ঘোষণা
০২ জুন, ২০২৬ ০৩:০০ অপরাহ্ন

  

জগন্নাথ বিশ্ববিদ্যালয়স্থ চাঁদপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি ঘোষণা

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
২৩-০৩-২০২৫ ০৭:৩১ অপরাহ্ন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়স্থ চাঁদপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি ঘোষণা
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)-এর চাঁদপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ নতুন কমিটি ঘোষণা করেছে।

শনিবার (২২ মার্চ ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে সভাপতি মো. মাহিদ হোসেন ও সাধারণ সম্পাদক মো. গোলাম রাব্বানী নির্বাচিত হয়েছেন।

নবগঠিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে মো. মেহেদী হাসান, পিপলু মজুমদার ও আব্দুল কাইয়ুম দায়িত্ব পেয়েছেন। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সাজিদ রহমান ইরাম, নাইমুর রহমান ও মজিবুর রহমান সরকার, সাংগঠনিক সম্পাদক ইকবাল মাহমুদ, দপ্তর সম্পাদক তারিকুল ইসলাম, প্রচার সম্পাদক মো. মাহিম হোসেন, ক্রীড়া সম্পাদক আরফান রহমান শাহাদাত, অর্থ সম্পাদক মো. ওসমান গাজী এবং ছাত্রী বিষয়ক সম্পাদক রিমা আক্তার।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. গোলাম রাব্বানী বলেন, "শিক্ষার্থীদের কল্যাণে একতা ও সহযোগিতার ভিত্তিতে আমরা কাজ করে যাবো। নবীন শিক্ষার্থীদের সহায়তা, শিক্ষাবৃত্তি, ক্যারিয়ার গাইডলাইন, স্বাস্থ্যসেবা, সাংস্কৃতিক ও ক্রীড়া আয়োজনসহ নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করা হবে। পাশাপাশি সামাজিক ও মানবিক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছি। আমরা বিশ্বাস করি, সবার সহযোগিতা ও ভালোবাসার মাধ্যমে আমাদের এই যাত্রা সফল হবে ইনশাআল্লাহ।"


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৩-০৩-২০২৫ ০৭:৩১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 135 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া