চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে ছিনতাইকারী আটক
২৮ মে, ২০২৬ ১২:১৬ পূর্বাহ্ন

  

চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে ছিনতাইকারী আটক

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
২৪-০৩-২০২৫ ১২:২৯ অপরাহ্ন
চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে ছিনতাইকারী আটক
চাঁদপুর জেলায় গত বছরের ০৪ সেপ্টেম্বর হতে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলায় সকল অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।

রোববার ( ২৩ মার্চ) স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প এবং সদর থানা পুলিশ কর্তৃক তালিকাভূক্ত অপরাধী এবং ডাকাতদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

উক্ত যৌথ অভিযানে চাঁদপুর সদর উপজেলার কালীবাড়ি গোলচত্ত্বরের কাছে তালতলা বাসস্ট্যান্ড এলাকা হতে একটি দোকান থেকে টাকা ও জিনিসপত্র ছিনতাই করার চেষ্টা করার সময় ছিনতাইকারী হেলাল (৩০)কে গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য গ্রেপ্তারকৃত ব্যক্তিকে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৪-০৩-২০২৫ ১২:২৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 142 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া