চাঁদপুরে মসজিদ ভিত্তিক গণশিক্ষা কার্যক্রম শিক্ষক-কর্মকর্তাদের মানববন্ধন
০৭ মে, ২০২৬ ০৬:২৬ পূর্বাহ্ন

  

চাঁদপুরে মসজিদ ভিত্তিক গণশিক্ষা কার্যক্রম শিক্ষক-কর্মকর্তাদের মানববন্ধন

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
২৪-০৩-২০২৫ ০১:১১ অপরাহ্ন
চাঁদপুরে মসজিদ ভিত্তিক গণশিক্ষা কার্যক্রম শিক্ষক-কর্মকর্তাদের মানববন্ধন
চাঁদপুরে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প ৭ম পর্যায় জনবল রাজস্বকরণসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৩ মার্চ) চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক ও কেয়ারটেকার ঐক্য পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে শেষে তারা চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনের কাছে স্মারকলিপি প্রদান করেন।

চাঁদপুরে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ৭ম পর্যায় প্রকল্পের জনবল রাজস্বকরণ ও আউটসোর্সিং বাতিলের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। মানববন্ধন ও স্মারকলিপিতে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প ৭ম পর্যায় জনবল রাজস্বকরণ,ঈদ বোনাসসহ ঈদের আগে ৫ দফা দাবী বাস্তবায়নে সরকারের প্রতি আহবান জানান তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, চাঁদপুর ইসলামী ফাউন্ডেশনের কোরআন শিক্ষা ও প্রাক- প্রাথমিক কেন্দ্রের ১২শ ৭০ শিক্ষক- শিক্ষার্থীরাসহ ফিল্ড সুপার ভাইজার কচুয়ার মোহাম্মদ হাসান মজুমদার, মতলবের জাহিদুল হক, হাইমচরের জুলফিকার হাসান মুরাদ, শাহারাস্তুর মুজিবুর রহমান, চাঁদপুরের সালাউদ্দিন ও ফরিদগঞ্জের আসিকুর রহমানসহ শিক্ষক প্রতিনিধিগণ।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৪-০৩-২০২৫ ০১:১১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 203 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া