দীর্ঘ অপেক্ষার অবসান : সন্দ্বীপের সঙ্গে ফেরি যোগাযোগ শুরু
২৬ মে, ২০২৬ ১২:১৫ পূর্বাহ্ন

  

দীর্ঘ অপেক্ষার অবসান : সন্দ্বীপের সঙ্গে ফেরি যোগাযোগ শুরু

চট্টগ্রাম ব্যুরো:
২৪-০৩-২০২৫ ০১:১৯ অপরাহ্ন
দীর্ঘ অপেক্ষার অবসান : সন্দ্বীপের সঙ্গে ফেরি যোগাযোগ শুরু

বহুল প্রতীক্ষিত চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া-সন্দ্বীপের গুপ্তছড়া নৌপথে ফেরি চলাচল উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৪ মার্চ) সকাল সাড়ে ৮টায় সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ঘাটে এই ফেরি চলাচল উদ্বোধন করেন অন্তর্বর্তীকালীন সরকারের ৬ জন উপদেষ্টা। নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

তারা হলেন- নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান; মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম; প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।

এ উপলক্ষে সন্দ্বীপ উপজেলা পরিষদ প্রাঙ্গণে সমাবেশ আয়োজন করা হয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির ভাষণ দেবেন।

চট্টগ্রাম-সন্দ্বীপ সরাসরি ফেরি চালুর মাধ্যমে ৪ লাখ সন্দ্বীপবাসী নিরাপদ নৌ যোগাযোগ ব্যবস্থা পাচ্ছেন। বাস, ট্রাক, ট্যাঙ্ক লরি, মিনিবাস, প্রাইভেটকারসহ সব ধরনের যানবাহন চলাচলের ফলে সন্দ্বীপবাসীর জীবনযাত্রার মান ও অর্থনৈতিক সক্ষমতা বাড়বে। সন্দ্বীপে পর্যটকও বাড়বে।

চট্টগ্রাম থেকে সন্দ্বীপে যেতে এক ঘণ্টা ১০ মিনিট সময় লাগছে। জোয়ার-ভাটা হিসেব করে প্রতিদিন যাওয়া-আসা মিলিয়ে চারবার ফেরি চলাচল করবে। ফেরিতে ছোট-বড় ৩৫টির মতো যানবাহন পরিবহন করা যাবে।ফেরিতে ৬শ জন মানুষ উঠতে পারবে। চলাচলের জন্য সাধারণ যাত্রী ১শ টাকা, মোটরসাইকেল ২শ টাকা, সিএনজিচালিত অটোরিকশা ৫শ টাকা, ব্যক্তিগত গাড়ি ৯শ টাকা, বাস ৩ হাজার ৩শ টাকা, ট্রাক ৩ হাজার ৩৫০ টাকা এবং ১০ চাকার গাড়ির জন্য ৭ হাজার ১শ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।

ফেরি ইনচার্জ মাস্টার মো. শামসুল আলম সাইফুল বলেন, ‘ফেরি না থাকায় সন্দ্বীপের মানুষের করুণ চিত্র আমি কাছ থেকেই দেখেছি। সাগরে যখন ভাটা পড়ে ঠিক তখন স্পিডবোট ঘাটের কাছে যেতে পারে না। কাদা মাটি মাড়িয়ে পানিতে নেমে ভিজে আসতে হতো। এই ফেরি চালু হলে তারা কষ্ট থেকে মুক্তি পাবেন।’

এদিকে, ফেরির পাশাপাশি সোমবার থেকে ঢাকা-সন্দ্বীপ রুটে বিআরটিসির বাস চলাচলও উদ্বোধন করেন উপদেষ্টারা। এছাড়া চট্টগ্রামের এয়ারপোর্ট-সি বিচ-নিমতলা-নয়াবাজার-কুমিরা-বাঁশবাড়িয়া ফেরিঘাট-সন্দ্বীপ এনাম নাহার মোড় রুটেও এসি বাস সেবা চালু করেছে বিআরটিসি।


চট্টগ্রাম ব্যুরো: ২৪-০৩-২০২৫ ০১:১৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 252 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া