শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৪-০৩-২০২৫ ০৪:২৩ অপরাহ্ন |
সোমবার (২৪ মার্চ ) দুপুরে ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের রামদাসেরবাগ গ্রামের মোল্লা বাড়ি থেকে তার লাশ উদ্ধারের পর পোস্ট মর্টেমের জন্যে চাঁদপুর মর্গে প্রেরণ করা হয়েছে।
রাখীর মা রিনা বেগম জানান, তার মেয়ে রাখী গত ৩/৪ মাস যাবত শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে প্রায় সময় বিমর্ষ ও হতাশাগ্রস্ত থাকতো।
সোমবার সকালে বাথরুমের দরজা তিনি খোলা দেখতে পান। এ সময় ভেতরে তাকিয়ে দেখেন, রাখী বাথরুমের স্ট্যান্ডের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস লাগানো অবস্থায় ঝুলে রয়েছে। পরে পরিবারের লোকজন পুলিশকে খবর দিলে ফরিদগঞ্জ থানার এসআই পিয়াস বড়ুয়া সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে চাঁদপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম বলেন, এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মৃতের লাশ উদ্ধার করে পোস্ট মর্টেমের জন্যে চাঁদপুর মর্গে প্রেরণ করা হয়েছে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া