কচুয়ায় বিদ্যুৎপৃষ্টে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের মাতম
০১ জুন, ২০২৬ ০৯:১৬ অপরাহ্ন

  

কচুয়ায় বিদ্যুৎপৃষ্টে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের মাতম

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
২৪-০৩-২০২৫ ১১:০৩ অপরাহ্ন
কচুয়ায় বিদ্যুৎপৃষ্টে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের মাতম
চাঁদপুরের কচুয়া উপজেলার ৮নং কাদলা ইউনিয়নের শাসনখোলা গ্রামে বিদ্যুৎপৃষ্ট হয়ে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

সোমবার (২৪ মার্চ) সন্ধ্যার পর এ ঘটনা ঘটে। উক্ত ঘটনায় নিহতরা হলেন, খোরশেদ আলম বকাউল (৫০) ও আবুল হাসানাত বকাউল (৩৬)। তারা উভয়ে ওই গ্রামের কবির হোসেন বকাউলের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন, স্থানীয় ইউপি সদস্য মো. সবুজ ফরাজী।

এলাকা সূত্রে জানা গেছে, উপজেলার শাসনখোলা গ্রামের বকাইল বাড়ী সংলগ্ন মসজিদের পাশে ডোবায় মাছ ধরার জন্য সোমবার বিকেলে তারা উভয় ভাই মিলে সিঙ্গেল পাম্প মেশিন বসায়। পরে ইফতার শেষে বড়ী থেকে মেশিনের কাছে আসলে আকস্মিক ভাবে বৈদ্যুতিক তারে জড়িয়ে যায়। পবরর্তীতে স্থানীয় লোকজন দেখতে পেয়ে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এদিকে কচুয়া উপজেলার শাসনখোলা গ্রামে আপন দু’ ভাইয়ের বিদ্যুৎপৃষ্টে মৃত্যুর ঘনটনায় তাদের পরিবারসহ এলাকায় শোকের মাতম বইছে।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৪-০৩-২০২৫ ১১:০৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 160 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া