শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৫-০৩-২০২৫ ০৩:৪০ অপরাহ্ন |
মঙ্গলবার (২৫ মার্চ) যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় গৃহকালিন্দিয়া এলাকার রাস্তায় পুলিশের সাথে সমন্বয়পূর্বক ভ্রাম্যমাণ চেকপোষ্ট বসিয়ে অবৈধ গাড়ি পার্কিং, লাইসেন্স বিহীন চালক, ফিটনেস বিহীন গাড়ী, অধিক গতিতে গাড়ি চালানো, হেলমেট বিহীন মোটরসাইকেল চালানোর বিরুদ্ধে ফরিদগঞ্জ আর্মি ক্যাম্প হতে যৌথ অভিযান পরিচালনা করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।
তিনি বলেন, যৌথবাহিনীর এ অভিযানে মোট ৫৫টি যানবাহন তল্লাশি করা হয়। লাইসেন্স না থাকার জন্য ৫টি মোটরসাইকেল আরোহীর কাছ থেকে সর্বমোট ২৭০০০ টাকা জরিমানা করা হয় এবং ৩টি গাড়ি জব্দ করা হয়। অবৈধ ৫টি মোটরসাইকেল এবং ৩টি জব্দকৃত গাড়ি ফরিদগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
দেশের চলমান পরিস্থিতিতে ট্রাফিক আইনের পরিপন্থি সব প্রকার অবৈধ কার্যক্রম দমনসহ আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া