শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৫-০৩-২০২৫ ০৪:০৪ অপরাহ্ন |
দিবসটি উপলক্ষে মঙ্গলবার (২৫ মার্চ) জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক জনাব মোহাম্মদ মোহসীন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার পুলিশ সুপার জনাব মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব মোঃ এরশাদ উদ্দিন।
বক্তারা এ অনুষ্ঠানে সম্মানিত বীর মুক্তিযোদ্ধারা তাদের বীরত্বগাথা ও প্রত্যক্ষ অভিজ্ঞতার কথা তুলে ধরেন, যা উপস্থিত সকলের হৃদয়ে দেশপ্রেমের নতুন উদ্দীপনা জাগায়।
এছাড়া আলোচনায় বক্তারা ২৫ মার্চের গণহত্যার ভয়াবহতা, মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল অধ্যায় এবং তরুণ প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়ার গুরুত্ব তুলে ধরেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া