শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৫-০৩-২০২৫ ০৪:২৪ অপরাহ্ন |
সোমবার (২৪ মার্চ) বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এবং বিদ্যালয় গভর্নিং বডির সভাপতি মোঃ এরশাদ উদ্দিন। সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ মোশারেক হোসেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের ভালোভাবে পড়াশোনা করার পরামর্শ দেন এবং নকলমুক্ত পরীক্ষা গ্রহণের বিষয়ে প্রশাসনের কঠোর অবস্থানের কথা জানান।
তিনি বলেন, "আমরা নকল প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেব। পরীক্ষার হল সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একই এলাকার শিক্ষকদের অন্য এলাকায় দায়িত্ব দেওয়া হবে, যাতে কোনো ধরনের অনৈতিক সুবিধা গ্রহণের সুযোগ না থাকে।"
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, "তোমরা এই প্রতিষ্ঠানের মেধাবী সন্তান। আমি আশা করি, তোমরা সততার সঙ্গে পরীক্ষা দিয়ে ভালো ফলাফল করবে। তোমাদের সাফল্যে বিদ্যালয়ের সুনাম আরও বাড়বে।"
অনুষ্ঠানে সহকারী অধ্যাপক মোঃ জাকির হোসেন, সহকারী অধ্যাপক মামুনুর রহমান, ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, সহকারী কমিশনার সাজিদ হক, রহমতুল্লাহ এবং গভর্নিং বডির সদস্য শাহআলম মজুমদারসহ অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন।
শিক্ষক মাওলানা হযরত আলী এবং মাওলানা নজরুল ইসলাম দো'য়া ও মোনাজাত পরিচালনা করেন। পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ এবং সফল পরীক্ষার জন্য বিশেষ মোনাজাত করা হয়।
শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি আবেগঘন পরিবেশে সম্পন্ন হয়। শিক্ষকরা শিক্ষার্থীদের ভালোভাবে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।
শিক্ষার্থীদের জন্য শুভকামনা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া