শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৫-০৩-২০২৫ ০৭:৩৬ অপরাহ্ন |
এই কর্মসূচীর অংশ হিসেবে মঙ্গলবার (২৫ মার্চ) চাঁদপুর-কুমিল্লা-চট্টগ্রাম জেলার সড়ক সমূহের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত যানবাহনের চাপ ও সম্ভাব্য অপরাধমূলক কর্মকান্ড রোধে "২১ বীর" এর প্রায় শতাধিক সেনাসদস্য দায়িত্বরত আছে।
মঙ্গলবার (২৫ মার্চ) এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।
তিনি বলেন, পরিবার-পরিজনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেবার লক্ষ্যে সাধারণ মানুষের এই যাত্রা যাতে সুখকর হয় সে লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী সকল বাস মালিক সমিতি ও চালকদের ফিটনেসবিহীন গাড়ী চালনা, অধিক গতিতে গাড়ী চালনা, যত্রতত্র গাড়ী থামিয়ে যাত্রী উঠানো, অযথা লেন পরিবর্তন, ক্লান্তি নিয়ে গাড়ী চালানো হতে বিরত থাকার অনুরোধ করেছে।
তিনি আরো বলেন, মহাসড়কের দুইপাশে যাতে ভাসমান দোকান স্থাপনের মাধ্যমে রাস্তা সংকীর্ণ না করা হয় সে বিষয়ে চাঁদপুর-কুমিল্লা-চট্টগ্রাম সড়কের পাশে অবস্থিত সকল বাজার মালিক সমিতিকে বিশেষ অনুরোধ জানাচ্ছে সেনাবাহিনী।
ঘরমুখী মানুষের ঈদ যাত্রায় বিঘ্ন ঘটে এমন কোন কারণ প্রতিহত করার লক্ষ্যে সেনাবাহিনী তার মেজিস্ট্রেসী ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করবে। 'সমরে ও শান্তিতে সর্বত্র দেশের তরে' এই লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনী অতীতে জনগনের পাশে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকতে বদ্ধ পরিকর বলে জানান সেনাবাহিনীর এই কর্মকর্তা।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া