চাঁদপুর লঞ্চঘাটে নৌ পুলিশের অভিযানে ৮ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার
২৭ মে, ২০২৬ ০৯:১৯ অপরাহ্ন

  

চাঁদপুর লঞ্চঘাটে নৌ পুলিশের অভিযানে ৮ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
২৬-০৩-২০২৫ ১১:৩৪ পূর্বাহ্ন
চাঁদপুর লঞ্চঘাটে নৌ পুলিশের অভিযানে ৮ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার
চাঁদপুর লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজা উদ্ধার ও ২ জনকে গ্রেপ্তার করেছে নৌ থানা পুলিশ।

মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যায় চাঁদপুর লঞ্চঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে চাঁদপুর নৌ থানা পুলিশের একটি টিম ৮ কেজি গাঁজা উদ্ধার করেছে। অভিযানে মাদক পরিবহনের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা হলো- শহিদুল দেওয়ান (৪০), পিতা: মৃত ফজর আলী দেওয়ান, গ্রাম: দেইচর, ৯ নং ওয়ার্ড, ২ নং বালুথুবা ইউনিয়ন, থানা: ফরিদগঞ্জ, জেলা: চাঁদপুর ও মো. মিজানুর রহমান শিমুল (৩৬), পিতা: মো. আনোয়ার হোসেন মোল্লা, গ্রাম: মুক্তার হোসেন সড়ক, থানা: খানজাহান আলী, কেএমপি খুলনা।

নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তাতে আরো বলা হয়েছে, এদিন সন্ধ্যা ৫:৩০ মিনিটে চাঁদপুর লঞ্চঘাটে নৌ থানার পুলিশ সদস্যরা নিয়মিত ডিউটিরত অবস্থায় সন্দেহজনকভাবে দুইজন লঞ্চযাত্রীকে দুইটি শপিং ব্যাগসহ লঞ্চে প্রবেশ করতে দেখে তাদের গতিবিধি পর্যবেক্ষণ করেন। পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতিতে তাদের ব্যাগ তল্লাশি করে স্কচটেপ মোড়ানো ৪টি প্যাকেট উদ্ধার করা হয়, যার প্রতিটিতে ২ কেজি করে মোট ৮ কেজি গাঁজা পাওয়া যায়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

চাঁদপুর নৌ পুলিশ জানায়, নদীপথে মাদক চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৬-০৩-২০২৫ ১১:৩৪ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 172 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া