শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৬-০৩-২০২৫ ০৪:১৬ অপরাহ্ন |
যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এ দেশ; সেই বীর শহীদদের প্রতি সম্মান জানাতে বুধবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কে অঙ্গীকার এলাকায় ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসের কর্মসূচি শুভ সূচনা হয়। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে উত্তোলন করা হয় জাতীয় পতাকা।
শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অঙ্গীকার পাদদেশে জেলা প্রশাসনের পক্ষে ডিসি মোহাম্মদ মোহসীন উদ্দিন এর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর পর্যায়ক্রমে জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব পিপিএম , জেলা পরিষদ চাঁদপুর, চাঁদপুর পৌরসভা, নৌ-পুলিশ, পিবিআই, সিআইডি, চাঁদপুর রেলওয়ে থানা, আনসার ভিডিপি, সিভিল সার্জন চাঁদপুর, চাঁদপুর ২৫০ শয্যা সরকারি জেনারেল হাসপাতাল, চাঁদপুর সড়ক বিভাগ, চাঁদপুর গনপূর্ত বিভাগ, এলজিইডি চাঁদপুর, চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস, চাঁদপুর মৎস্য ও গবেষণা ইউনিট, চাঁদপুর কৃষি বিভাগ, চাঁদপুর মৎস্য বিভাগ, চাঁদপুর জেলা মাধ্যমিক শিক্ষা অফিস, চাঁদপুর সরকারি মহিলা কলেজ, চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়, চাঁদপুর প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন।
দিবসটি পালন উপলক্ষে সকালে চাঁদপুর স্টেডিয়ামে কুচকাওয়াজ প্রদর্শনীর আয়োজন করে জেলা প্রশাসন। এসময় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, ফেস্টুন ও শান্তির প্রতিক পায়রা অবমুক্তকরণ, সম্মিলিত কুচকাওয়াজ, শারীরিক কসরত প্রদর্শন ও পুরস্কার বিরতণী অনুষ্ঠানে উপস্থিত থেকে কুচকাওয়াজ অভিবাদন গ্রহন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন ও পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম।
এসময় চাঁদপুর জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ, সেনাবাহিনীর কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া