স্বাধীনতা দিবসে তিন শতাধিক বীর মুক্তিযোদ্ধাকে চাঁদপুর জেলা প্রশাসনের সংবর্ধনা
২৫ মে, ২০২৬ ১১:৩২ অপরাহ্ন

  

স্বাধীনতা দিবসে তিন শতাধিক বীর মুক্তিযোদ্ধাকে চাঁদপুর জেলা প্রশাসনের সংবর্ধনা

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
২৬-০৩-২০২৫ ০৪:৫০ অপরাহ্ন
স্বাধীনতা দিবসে তিন শতাধিক বীর মুক্তিযোদ্ধাকে চাঁদপুর জেলা প্রশাসনের সংবর্ধনা
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে তিন শতাধিক বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিয়েছে চাঁদপুর জেলা প্রশাসন।

বুধবার (২৬ মার্চ ) বেলা ১২ টার সময় চাঁদপুর ক্লাব মিলনায়তনে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ সংবর্ধনা প্রদান করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপ্রধানের বক্তব্যে চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেছেন, বীর মুক্তিযোদ্ধারা বাংলাদেশের ইতিহাসের শ্রেষ্ঠ সন্তান। আজকে এদিনটা আমাদের খুশির দিন। কারণ ১৯৭১ সালের এইদিনে আমরা পরাধীনতা থেকে মুক্ত বা স্বাধীন হওয়ার ডাক দিয়েছি। মুক্তিযোদ্ধারাই হচ্ছে আমাদের রিয়েল হিরো। পৃথিবীর বুকে এ বাংলাদেশের পরিচয় তাঁরাই এনে দিয়েছেন। রাষ্ট্রের কাছে মুক্তিযোদ্ধারা সবচাইতে সম্মানিত ব্যক্তি।

তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের জন্যে সবসময়ই কিছু করার চেষ্টা করেছি। মুক্তিযোদ্ধাদের জন্যে আমার আরও কিছু করার আছে।আমার কাছে মুক্তিযোদ্ধাদের কেউ এসেছেন তখন আমি গুরুত্ব দেই নি এমন ঘটনা নেই। সরকারি কর্মকর্তাদের আইনের মধ্যে থেকেই কাজ করতে হয়। কর্মকর্তাদের নির্দেশনা দেয়া আছে, যতটুকু সামর্থ্য থাকবে আপনাদের পাশে দাঁড়ানোর, তা তারা করবে। একই সঙ্গে কর্মকর্তারা আপনাদেরকে সর্বোচ্চ গুরুত্ব দিবে এবং দিচ্ছে। আপনাদের সম্মান করতে চাই এবং করে যাচ্ছি।

জেলা প্রশাসক মুক্তিযোদ্ধাদের ঐক্যের প্রসঙ্গে বলেন, নিজেদের মধ্যে বিভক্তি করবেন না। কেউ কেউ ভুল করতে পারেন। ভুল বুঝতে পেরে ক্ষমা চাইলে তা ক্ষমা করে দিয়ে নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখবেন।

চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত ও চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি বিএম হান্নানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।

বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন প্রবীণ রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টার, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান গাজী, সিরাজুল ইসলাম বরকন্দাজ, ব্যাংকার মো. মুজিবুর রহমান, ড. কাজী হাশেম প্রমুখ।

এই অনুষ্ঠানে ৩৫০ জন বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের মাঝে বিশেষ উপহার প্রদান করেন অনুষ্ঠানের সভাপতিসহ অন্য অতিথিরা। এছাড়াও শুরুতে তাঁদেরকে ফুলেল শুভেচ্ছাও প্রদান করা হয়।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৬-০৩-২০২৫ ০৪:৫০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 144 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া