ফরিদগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
২৫ মে, ২০২৬ ১১:২৯ অপরাহ্ন

  

ফরিদগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
২৬-০৩-২০২৫ ০৯:০৪ অপরাহ্ন
ফরিদগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
চাঁদপুরের ফরিদগঞ্জে বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিজয়স্তম্ভে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে ৫৫ তম জাতীয় 'মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫' পালন করা হয়েছে।

বুধবার (২৬ মার্চ) দিবসটির প্রথম প্রহরে উপজেলা সদরস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে ৭১-এর শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়ার নেতৃত্বে উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক এ আর এম জাহিদ হাসানের নেতৃত্বে ফরিদগঞ্জ পৌরসভা, ফরিদগঞ্জ থানার ওসি শাহ আলমের নেতৃত্বে থানা পুলিশ, প্রেসক্লাব সভাপতি মামুনুর রশিদ পাঠানের নেতৃত্বে ফরিদগঞ্জ প্রেসক্লাব, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান জুয়েলের নেতৃত্বে উপজেলা স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন। এরপর সকাল সাড়ে ৮টায় ফরিদগঞ্জ আবিদুর রেজা পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। সেখানে পুলিশ, আনসার, স্কাউটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। পুলিশের এসআই পিয়াস বড়ুয়ার নেতৃত্বে অংশগ্রহণকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ আলমকে অভিবাদন জানান।

সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও ঈদ উপহার প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়ার সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসানের পরিচালনায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক এ আর এম জাহিদ হাসান, ফরিদগঞ্জ থানার ওসি শাহ আলম, প্রেসক্লাব সভাপতি মামুনুর রশিদ পাঠান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শাহাদাত হোসেন সাবু পাটওয়ারী, বীর মুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম ভূইয়া, হাবিলদার (অব.) আবুল কালাম, সাবেক পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সামাদ পাটওয়ারী প্রমুখ।

এর আগে উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করেন।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৬-০৩-২০২৫ ০৯:০৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 144 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া