শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৭-০৩-২০২৫ ১২:২৯ পূর্বাহ্ন |
বুধবার (২৬ মার্চ) দুপুরে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের এনায়েতপুর-রাজাপুর সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি হাজীগঞ্জ পৌরসভাধীন আলীগঞ্জ এলাকার মৃত জুনাব আলীর ছেলে। তিনি ইট-বালির ব্যবসায়ী ছিলেন।
জানা গেছে, বুধবার দুপুরে এনায়েতপুর-রাজাপুর এলাকায় কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে শাহ সিমেন্টের একটি ট্রাক ও একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের যাত্রী ব্যবসায়ী স্বপন গুরুতর আহত হন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিন রাত ১০টায় আলীগঞ্জ হযরত মাদ্দাহ খাঁ (রহ.) জামে মসজিদে নিহত স্বপনের জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এদিকে ব্যবসায়ী স্বপনের মৃত্যুতে তাঁর পরিবার, স্বজনসহ স্থানীয় ও এলাকায় এবং আলীগঞ্জে ব্যবসায়ীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান জানান, স্বপন নামের যুবককে হাসপাতালে মৃত অবস্থায় পেয়েছি। অর্থ্যাৎ হাসপাতালে আনার পূর্বেই তিনি মারা গেছেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া