চাঁদপুর ওয়াপদা গেইটে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১ যুবকের
০১ জুন, ২০২৬ ০৯:১৬ অপরাহ্ন

  

চাঁদপুর ওয়াপদা গেইটে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১ যুবকের

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
২৭-০৩-২০২৫ ১১:১১ পূর্বাহ্ন
চাঁদপুর ওয়াপদা গেইটে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১ যুবকের
চাঁদপুর শহরের ওয়াপদা গেইটে মোড়ে সড়ক দুর্ঘটনায় জাহিদ নামের এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (২৬ মার্চ) রাতে চাঁদপুর শহরের ওয়াপদা গেইটে মোড়ে মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশা সংঘর্ষে মোটরসাইকেল চালক জাহিদ পাটোয়ারী (১৮) নিহত হন।

চাঁদপুর সদর মডেল থানা পুলিশ জানায়, ওয়াপদা গেটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক আহত হওয়ার পর প্রথমে চাঁদপুর সরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দাউদকান্দি এলাকায় মারা যান জাহিদ পাটোয়ারী।

জাহিদ সদর উপজেলার বাবুরহাট খলিশাডুলি এলাকার শহিদুল ইসলামের ছেলে। আজ বৃহস্পতিবার সকালে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

দুর্ঘটনায় বিষয় নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া। তিনি জানান, আইনানুগ প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৭-০৩-২০২৫ ১১:১১ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 169 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া