দেড় শতাধিক পরিবারকে আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের গরুর গোস্ত ও ঈদ উপহার প্রদান
১১ জুন, ২০২৬ ০২:৫২ অপরাহ্ন

  

দেড় শতাধিক পরিবারকে আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের গরুর গোস্ত ও ঈদ উপহার প্রদান

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
২৭-০৩-২০২৫ ০৬:৪২ অপরাহ্ন
দেড় শতাধিক পরিবারকে আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের গরুর গোস্ত ও ঈদ উপহার প্রদান
ফরিদগঞ্জের স্বেচ্ছাসেবী ও সমাজসেবামূলক সংগঠন আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের মাঝে গরুর গোস্ত ও ঈদ উপহার বিতরণ করেছে।

২৭ মার্চ (বৃহস্পতিবার) উপজেলার ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের খাজুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ১৫০টি দরিদ্র ও নিম্ন আয়ের পরিবার-এর মাঝে এসব উপহার তুলে দেওয়া হয়।

আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক পারভেজ মোশারফ বলেন, "রমজানে অনেক পরিবার ভালো খাবার খেতে পারে না। তাই আমরা চেয়েছি, অন্তত একদিনের সেহেরীতে সবাই মিলে পেট ভরে খেতে পারে, সে জন্য গরুর গোস্ত দিয়েছি। আর ঈদের দিন যাতে ঘরে সেমাই, নুডলস রান্না করে ছোট-বড় সবাই একসঙ্গে ঈদের আনন্দ করতে পারে, সে জন্য এসব উপহার দেওয়া হয়েছে। আমাদের লক্ষ্য—মানুষের পাশে থাকা, তাদের দুঃখ-কষ্ট ভাগ করে নেওয়া। ভবিষ্যতেও এ ধরনের কাজ চালিয়ে যাব।"

উপহার হিসেবে প্রতিটি পরিবারকে ১ কেজি গরুর গোস্ত, ২ প্যাকেট সেমাই, ১ প্যাকেট নুডলস, চিনি ও দুধ দেওয়া হয়।

উপহার পেয়ে সুবিধাভোগীরা বলেন, "আমাদের মতো গরিব মানুষের জন্য গরুর গোস্ত পাওয়া সহজ না। এবার রমজানে পেয়েছি, এটা আমাদের পরিবারের জন্য অনেক বড় পাওয়া। ঈদের দিনে বাচ্চাদের মুখে ভালো খাবার তুলে দিতে পারব, এটা ভাবতেই ভালো লাগছে।" এক বৃদ্ধা বলেন, "বছরের অন্য সময় তো মাংস কিনে খেতে পারি না, এবার পেয়েছি। আল্লাহ তাদের মঙ্গল করুন, যারা আমাদের এই উপহার দিল।"

উপহার বিতরণে উপস্থিত ছিলেন তাজুল ইসলাম, জহিরুল ইসলাম, ইকবাল গাজী, শান্ত ভূঁইয়া, হিরা পাটোয়ারী, হাছান আটিয়া, জুয়েল আহম্মেদ, ফরহাদ পাটোয়ারী, কামরুল পাটোয়ারী, বৃষ্টি আক্তার, নাদিয়া আক্তার, উম্মে হাবিবা, মারজাহান মৌমিতা, সানজিদা আক্তার, নাঈম চৌধুরী, বাছির মল্লিক, সামি পাল, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়নে মানবিক ও সামাজিক উন্নয়নে কাজ করে। সংগঠনটি অরাজনৈতিক এবং স্বেচ্ছাসেবী। দরিদ্র, নিম্ন আয়ের ও সুবিধাবঞ্চিত মানুষদের সহায়তা করা এর প্রধান লক্ষ্য। শীতবস্ত্র বিতরণ, শিক্ষা সহায়তা, রক্তদান কর্মসূচি, অসহায়দের চিকিৎসা সহায়তা ও বিভিন্ন দুর্যোগকালীন ত্রাণ কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি। স্থানীয় যুবকদের উদ্যোগে পরিচালিত এই সংগঠন সমাজের কল্যাণে সবসময় কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৭-০৩-২০২৫ ০৬:৪২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 216 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া