হাজীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ৫৫ টি যানবাহন তল্লাশি ও জরিমানা আদায়
২৭ মে, ২০২৬ ০৯:১৯ অপরাহ্ন

  

হাজীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ৫৫ টি যানবাহন তল্লাশি ও জরিমানা আদায়

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
২৭-০৩-২০২৫ ০৭:৫৯ অপরাহ্ন
হাজীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ৫৫ টি যানবাহন তল্লাশি ও জরিমানা আদায়
চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায় আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে যৌথবাহিনীর ভ্রাম্যমাণ চেকপোস্ট স্থাপন করা হয়।

বৃহস্পতিবার (২৭মার্চ) যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলার হাজিগঞ্জ উপজেলায় পল্লী বিদ্যুত রোড এলাকার রাস্তায় পুলিশের সাথে সমন্বয়পূর্বক ভ্রাম্যমাণ চেকপোষ্ট বসিয়ে অবৈধ গাড়ি পার্কিং, লাইসেন্স বিহীন চালক, ফিটনেস বিহীন গাড়ী, অধিক গতিতে গাড়ি চালানো, হেলমেট বিহীন মোটরসাইকেল চালানোর বিরুদ্ধে চাঁদপুর আর্মি ক্যাম্প হতে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

তিনি বলেন, মোট ৫৫টি যানবাহন তল্লাশি করা হয়। লাইসেন্স না থাকার জন্য ১টি মোটরসাইকেল আরোহীর কাছ থেকে সর্বমোট ৫০০০ টাকা এবং হেলমেট না থাকার জন্য ০৩টি মোটরসাইকেল আরোহীর কাছ থেকে ৯০০০ টাকা জরিমানা করা হয়।

দেশের চলমান পরিস্থিতিতে ট্রাফিক আইনের পরিপন্থি সব প্রকার অবৈধ কার্যক্রম দমনসহ আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৭-০৩-২০২৫ ০৭:৫৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 153 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া