শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৭-০৩-২০২৫ ০৮:১১ অপরাহ্ন |
বৃহস্পতিবার (২৭ মার্চ) যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় ফরিদগঞ্জ বাজার এলাকায় অতিরিক্ত ভূমি কমিশনার এর সাথে সমন্বয়পূর্বক ভ্রাম্যমাণ চেকপোষ্ট ও উচ্ছেদ অভিযান বসিয়ে অবৈধভাবে রাস্তা দখল করে দোকান প্রতিষ্ঠা করার বিরুদ্ধে ফরিদগঞ্জ আর্মি ক্যাম্প হতে যৌথ অভিযান পরিচালনা করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।
তিনি বলেন, অবৈধভাবে রাস্তা দখল করে দোকান প্রতিষ্ঠা করায় ৩জন দোকানদারকে বিভিন্ন ধারায় ১০০০০ টাকা জরিমানা করা হয়।
দেশের চলমান পরিস্থিতিতে অবৈধ কার্যক্রম দমনসহ আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া