শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৭-০৩-২০২৫ ০৯:৪১ অপরাহ্ন |
বুধবার (২৬ মার্চ) আয়োজিত সমন্বয় সভায় হাজিগঞ্জ আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার লেঃ মোঃ জাবিদ হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, বাস মালিক সমিতি, দোকানদার মালিক সমিতি ও হাইওয়ে পুলিশ এবং গণ্যমান ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।
তিনি বলেন, সমন্বয় সভায় আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে চাঁদাবাজি, রাস্তায় অবৈধ দোকান স্থাপন ও যানজট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ এর বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
দেশের চলমান পরিস্থিতিতে ট্রাফিক আইনের পরিপন্থি সব প্রকার অবৈধ কার্যক্রম দমনসহ আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া