কচুয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যান খাদে, চালক নিহত
২৬ জুলাই, ২০২৬ ১১:১৮ পূর্বাহ্ন

  

কচুয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যান খাদে, চালক নিহত

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
২৮-০৩-২০২৫ ০২:৪১ অপরাহ্ন
কচুয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যান খাদে, চালক নিহত
চাঁদপুরের কচুয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যান খাদে পড়ে চালক মেহেদী হাসান (২৮) নামে নিহত হয়েছে।

শুক্রবার (২৮ মার্চ) ভোরে উপজেলার কচুয়া-গৌরিপুর সড়কে সাচার শুয়ারুল তেলের পাম্প সংলগ্ন এ ঘটনা ঘটে। নিহত পিকআপ ভ্যান চালক হাজীগঞ্জ পৌরসভা এলাকার আবুল কালামের ছেলে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম জানান, মেহেদী হাসান পিকআপ ভ্যানে করে ফল বোজাই করে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় সে।

খবর পেয়ে পরিবারের লোকজন আসলেও কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৮-০৩-২০২৫ ০২:৪১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 166 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া