শিরোনামঃ
চাঁদপুর বুলেটিন ডেস্ক ২৮-০৩-২০২৫ ০৫:২৪ অপরাহ্ন |
২৭ মার্চ (বৃহস্পতিবার) বিকেলে তার নিজ এলাকায় মৈশাদী ইউনিয়নে এ আয়োজন করা হয়। দোয়া ও মিলাদের পূর্বে মৈশাদী তালতলা বাজারে সকল দোকানীদের মাঝে ইফতার বিতরন করা হয়।ইফতার বিতরণ শেষে মৈশাদী হাই স্কুল মাঠে এলাকার জনসাধারণ ও চাঁদপুর জেলা বিএনপির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ এবং মৈশাদী ইউনিয়নের বিএনপি এবং অঙ্গ সংগঠনের লোকদের নিয়ে এই আয়োজন করা হয়।
দোয়া ও মোনাজাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাগফেরাত কামনা এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনায় দোয়া করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং চাঁদপুর জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এসএম কামাল চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক আহবায়ক চাঁদপুর জেলা জাসাস ও সাবেক সহ-সভাপতি, চাঁদপুর সদর উপজেলা ছাত্রদল, জনাব,এমদাদুল হক মিলন।
চাঁদপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শাহ নেওয়াজ খানের সভাপতিত্বে এবং জেলা স্বেচ্ছাসেবক দল ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহিম জুয়েলের পরিচালনায় উক্ত আয়োজন পরিচালিত হয়।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া