শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৯-০৩-২০২৫ ১২:৫৭ অপরাহ্ন |
শনিবার (২৯ মার্চ) দিনব্যাপী চাঁদপুর সদর উপজেলার ফরাক্কাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে প্রায় পাঁচ শতাধিক শিশু ৫ টাকার বিনিময়ে পছন্দমতো ঈদের জামা কিনতে পেরেছে।
শিশু মো. রকিব নিজের পছন্দমতো জামা কিনেছে। তার বাবা এহসান মিয়া বলেন, ‘আর্থিক সংকটের কারণে প্রতি ঈদে নতুন জামা দিতে পারি না। এতে খুব কষ্ট হয়। তবে এবার পাঁচ টাকায় ছেলেকে জামা কিনে দিয়েছি। খুব ভালো লেগেছে। এরকম আয়োজন সব সময় দরকার।’
স্বপ্নতরু সামাজিক সংগঠনের সভাপতি গিয়াসউদ্দিন খান বলেন, হতদরিদ্র পরিবারের শিশুরা যেন আর্থিক সংকটে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়, সে জন্য আমাদের উদ্যোগ। নামমাত্র পাঁচ টাকায় ঈদের নতুন পোশাক কেনার সুযোগ করে দিয়েছি। ভবিষ্যতেও এর ধারবাহিকতা অব্যাহত রাখতে চাই।
স্বপ্নতরু সামাজিক সংগঠনের পরিচালক মামুনুর রশীদ বলেন, ‘সবাই যার যার অবস্থান থেকে চেষ্টা করলে দরিদ্রদের মুখে হাঁসি ফোটানো সম্ভব। আমরা আমাদের জায়গা থেকে সেই চেষ্টা করেছি। পাঁচ টাকার বিনিময়ে দরিদ্র শিশুদের মধ্যে নতুন পোশাক বিক্রি করেছি। বিগত ঈদুল ফিতরের সময়েও এই আয়োজন করা হয়েছিল, এবারও সেই কার্যক্রম সুন্দরভাবে পরিচালনা করেছি।’
এসময় সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্যবৃন্দ ও স্বপ্নতরু ফরাক্কাবাদ শাখার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া