শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৯-০৩-২০২৫ ০৪:০৪ অপরাহ্ন |
তাই নৌপথে লঞ্চ যাত্রায় স্বস্তির কথা জানায় যাত্রীরা। চাঁদপুর নদীবন্দর কর্মকর্তা ও বিআইডব্লিউটিএর উপপরিচালক মো. বছির আলী খান জানান, ঈদ উপলক্ষে ছোট-বড় ৫৫টি লঞ্চ যাত্রী পরিবহন করছে। তার মধ্যে বেশির ভাগ রাজধানী ঢাকার সদরঘাট থেকে চাঁদপুর লঞ্চ টার্মিনাল পর্যন্ত চলাচল করছে।
তবে চাঁদপুর লঞ্চ টার্মিনালের বাইরে যাত্রীরা তাদের নিজ নিজ গন্তব্যে যেতে নানা ভোগান্তির শিকার হচ্ছে। অনেক লঞ্চযাত্রী অভিযোগ করেন, ১০০ টাকার সিএনজিচালিত অটোরিকশার ভাড়া হাঁকা হচ্ছে ৩০০ টাকা। ফলে বাধ্য হয়ে বাড়তি ভাড়া গুনে বাড়িতে যেতে হচ্ছে তাদের। এদিকে চাঁদপুর লঞ্চ টার্মিনালের বাইরে একটি নিয়ন্ত্রণকক্ষ খোলা হয়েছে।
এ ছাড়া কোস্ট গার্ড, নৌ পুলিশ, ফায়ার সার্ভিস, স্কাউটস এবং বিএনসিসি কর্মীরা লঞ্চ টার্মিনালে যাত্রীসেবা নিশ্চিত করতে দায়িত্ব পালন করছে।
তাদের সঙ্গে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং বিআইডব্লিউটিএর কর্মকর্তাদের চাঁদপুর লঞ্চ টার্মিনালে অবস্থান করতে দেখা গেছে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া