শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৯-০৩-২০২৫ ০৯:৪৮ অপরাহ্ন |
রোববার (৩০ মার্চ) সকাল থেকে ঈদের নামাজ আদায়ের মধ্য দিয়ে ঈদুল ফিতর পালন করবেন এসব গ্রামের মানুষ।
এই গ্রামগুলো হলো- হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, সমেশপুর, অলিপুর, বলাখাল, মনিহার, প্রতাপুর, বাসারা। ফরিদগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর, কামতা, গল্লাক, ভুলাচোঁ, সোনাচোঁ, উভারামপুর, উটতলি, মুন্সিরহাট, কাইতাড়া, মূলপাড়া, বদরপুর, আইটপাড়া, সুরঙ্গচাইল, বালিথুবা, পাইকপাড়া, নূরপুর, সাচনমেঘ, শোল্লা, হাঁসা, গোবিন্দপুর, মতলব উত্তর উপজেলার পাঁচআনী, বাহেরচর পাঁচআনী। এছাড়াও দেওয়ানকান্দি, লতরদি, দশানী, মোহনপুর এবং কচুয়া ও শাহরাস্তি উপজেলার কয়েকটি গ্রাম রয়েছে এ তালিকায়।
সাদ্রা গ্রামের বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৯২৮ সাল থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশসমূহের সঙ্গে মিল রেখে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপনের এই প্রথা চালু হয়। হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফের পীর মাওলানা ইসহাক (রহ.) প্রথমে তার নিজ গ্রামে এমন নিয়ম মেনে রোজা রাখা শুরু করেন। পীরসাহেব ইন্তেকাল করলেও তার অনুসারীরা নিয়মটি মানছে। সেই ধারাবাহিকতায় ঈদুল ফিতর এবং ঈদুল আজহা উদযাপিত হয়ে আসছে।
মতলব উত্তর উপজেলার দেওয়ানকান্দি গ্রামের আবুল কালাম সরদার বলেন, আমাদের কেন্দ্রীয় মসজিদে সকাল দশটায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. রবিউল হক বলেন, আমি যোগদানের পরে শুনেছি মতলব উত্তরের কয়েকটি গ্রামে ঈদুল ফিতর ও ঈদুল আজহা একদিন আগে হয়ে আসছে। প্রত্যেকে যার যার তারিকা অনুযায়ী তার ধর্মীয় উৎসব ঈদের আনন্দ উপভোগ করবে। আর এজন্য পুলিশের পক্ষ থেকে ঈদের জামাতসহ সার্বিক নিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া