শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ৩০-০৩-২০২৫ ০২:৫৩ অপরাহ্ন |
রোববার ( ৩০ মার্চ) স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প এবং দক্ষিণ মতলব থানা পুলিশ কর্তৃক তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত যৌথ অভিযানে দক্ষিণ মতলব উপজেলার আদরা এলাকা থেকে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী আবু সাঈদ (৩৮) এবং সাইফুল ইসলাম (২৯) কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নিকট হতে ৫৬৪ পিছ ইয়াবা, ৮টি বিদেশী মদের বোতল, ১০০ গ্রাম গাঁজা, ৫ প্যাকেট ফুয়েল পেপার, ১টি চাকু, ১টি গোপন ক্যামেরা, ১টি মোবাইল ফোন এবং ১০০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়।
রোববার (৩০ মার্চ ) চাঁদপুর আর্মি ক্যাম্পের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।
তিনি বলেন, যৌথ অভিযানে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্ধারকৃত দ্রব্যসামগ্রী এবং গ্রেপ্তারকৃত ব্যক্তিকে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
তিনি আরো বলেন, গেল বছরের ৪ সেপ্টেম্বর হতে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলায় সকল অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। অভিযানে ইতোমধ্যে জেলার বিভিন্ন অপরাধমূলক কাজে অভিযুক্ত বহু আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকমুক্ত চাঁদপুর গড়ার লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া