হাজীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ৯ প্রতিষ্ঠানকে মামলা ও জরিমানা
২৭ মে, ২০২৬ ০৭:৩৩ অপরাহ্ন

  

হাজীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ৯ প্রতিষ্ঠানকে মামলা ও জরিমানা

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
৩০-০৩-২০২৫ ০৫:১০ অপরাহ্ন
হাজীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ৯ প্রতিষ্ঠানকে মামলা ও জরিমানা
চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায় আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে যৌথবাহিনীর ভ্রাম্যমাণ চেকপোস্ট স্থাপন করা হয়।

সোমবার (৩০ মার্চ) যৌথ বাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলার হাজিগঞ্জ উপজেলায় হাজিগঞ্জ বাজার এলাকায় হাজিগঞ্জ আর্মি ক্যাম্প হতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও হাজিগঞ্জ থানা পুলিশ এর সাথে সমন্বয়পূর্বক ভ্রাম্যমান মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

তিনি বলেন, মোবাইল কোর্টে অতিরিক্ত দ্রব্য মূল্য বৃদ্ধি এবং অবৈধভাবে রাস্তা দখল করে দোকান প্রতিষ্ঠা করার বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়। যৌথ অভিযানে মোট ৯টি মামলা দায়ের করা হয়েছে এবং ৪০০০০ টাকা জরিমানা করা হয়। অবৈধ কার্যক্রম দমনসহ আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

দেশের চলমান পরিস্থিতিতে ট্রাফিক আইনের পরিপন্থি সব প্রকার অবৈধ কার্যক্রম দমনসহ আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ৩০-০৩-২০২৫ ০৫:১০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 168 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া