শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ৩০-০৩-২০২৫ ০৭:০৫ অপরাহ্ন |
রোববার (৩০ মার্চ ) ভোর ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত বাবুর বাজার আড়ত, এখলাশপুর, ছেংগারচর বাজারসহ বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৫শ' কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত জাটকা বিভিন্ন এতিমখানায় ও দুঃস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা ও সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস। এ অভিযানে সহায়তা করেন মতলব উত্তর থানার ফোর্স।
সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস জানান, পদ্মা-মেঘনায় ১ মার্চ থেকে ৩০ এপ্রিল দু মাস ইলিশের অভয়াশ্রমে মাছ ধরা নিষেধ। অভয়াশ্রম ও জাটকা রক্ষা কর্মসূচি বাস্তবায়নে অভিযান পরিচালনা করা হচ্ছে। জাটকা রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া