চাঁদপুর মোলহেডে ৬ কেজি গাঁজা জব্দ করলো কোস্টগার্ড
২৭ মে, ২০২৬ ০৬:৫৫ অপরাহ্ন

  

চাঁদপুর মোলহেডে ৬ কেজি গাঁজা জব্দ করলো কোস্টগার্ড

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
৩১-০৩-২০২৫ ০৪:২২ অপরাহ্ন
চাঁদপুর মোলহেডে ৬ কেজি গাঁজা জব্দ করলো কোস্টগার্ড
চাঁদপুরের তিন নদীর মিলনস্থল যাত্রীবাহী ট্রলার হতে ৬ কেজি গাঁজা জব্দ করেছে কোস্ট গার্ড।

গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৩০ মার্চ ) বিকেল ৪ টায় বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক চাঁদপুর শহরের বড় স্টেশনে মোলহেড সংলগ্ন নদী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় একটি যাত্রীবাহী ট্রলার তল্লাশি করত পরিত্যক্ত অবস্থায় একটি বস্তা থেকে ৬ কেজি মাদক (গাঁজা) জব্দ করা হয়।

বস্তার প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত গাঁজার পরবর্তী আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হয়েছে।

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ৩১-০৩-২০২৫ ০৪:২২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 162 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া