শাহরাস্তিতে ঈদের দিনে মোটরসাইকেল দুর্ঘটনায় ইমামের মর্মান্তিক মৃত্যু
০১ জুন, ২০২৬ ০৮:১০ অপরাহ্ন

  

শাহরাস্তিতে ঈদের দিনে মোটরসাইকেল দুর্ঘটনায় ইমামের মর্মান্তিক মৃত্যু

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
৩১-০৩-২০২৫ ০৯:৩২ অপরাহ্ন
শাহরাস্তিতে ঈদের দিনে মোটরসাইকেল দুর্ঘটনায় ইমামের মর্মান্তিক মৃত্যু
ঈদের দিন ভোর বেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন শাহরাস্তি উপজেলার পরানপুর গ্রামের হাফেজ মাওলানা মোহাম্মদ জাবেদ হোসেন।

সোমবার (৩১ মার্চ ) ভোর ৬ টায় উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের কুরকামতা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় রাস্তার উপর পড়ে থাকতে দেখে এলাকাবাসী শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এলাকাবাসী জানায়, পরানপুর মিয়াজী বাড়ির নুরুল ইসলামের ছেলে জাবেদ হোসেন। তার নিজ বাড়িতে পবিত্র ঈদুল ফিতরের নামাজের ইমামতি করার উদ্দেশ্যে যাওয়ার পথে সে এই দুর্ঘটনার কবলে পড়ে। তবে কী ভাবে এ দুর্ঘটনা ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ৩১-০৩-২০২৫ ০৯:৩২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 167 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া