চাঁদপুর পুলিশ লাইন্সে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
২৫ মে, ২০২৬ ১০:৩২ অপরাহ্ন

  

চাঁদপুর পুলিশ লাইন্সে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
৩১-০৩-২০২৫ ১০:৪০ অপরাহ্ন
চাঁদপুর পুলিশ লাইন্সে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
চাঁদপুর পুলিশ লাইন্সে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ মার্চ ) সকালে চাঁদপুর জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম পুলিশ লাইন্স জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন।এসময় জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ, পুলিশ সদস্যগণ এবং বিপুল সংখ্যক মুসল্লি ঈদের নামাজে অংশগ্রহণ করেন।

নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ এবং দেশের অগ্রযাত্রা, সমৃদ্ধি এবং দেশবাসীর সুখ-শান্তি ও সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

পরে পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব সকল পুলিশ কর্মকর্তা ও সদস্য এবং মুসল্লিগণের সাথে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ৩১-০৩-২০২৫ ১০:৪০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 139 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া