যৌথ অভিযানে বিপুল পরিমান মাদকদ্রব্য ও টাকাসহ মাদক কারবারি গ্রেপ্তার
২৭ মে, ২০২৬ ০৬:৫৬ অপরাহ্ন

  

যৌথ অভিযানে বিপুল পরিমান মাদকদ্রব্য ও টাকাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
৩১-০৩-২০২৫ ১০:৪৯ অপরাহ্ন
যৌথ অভিযানে বিপুল পরিমান মাদকদ্রব্য ও টাকাসহ মাদক কারবারি গ্রেপ্তার
র‍্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা ও সেনাবাহিনীর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন বাখরাবাদ এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।

রোববার (৩০ মার্চ) রাতে পরিচালিত অভিযানে সাজ্জাদ হোসেন সাগর (২২) নামক একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ সময় আসামীর হেফাজত হতে ৮০০ বোতল ফেন্সিডিল, ১৫.৫ কেজি গাঁজা ও মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত নগদ ৮ লাখ ৯৬ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামী সাজ্জাদ হোসেন সাগর (২২) কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার ভাটকেশ্বর গ্রামের আবুল হোসেনের ছেলে।

গ্রেপ্তারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানায়, সে মাদক ব্যবসায়ী মোহাম্মদ সিপু (৩৭) কে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ফেন্সিডিল, গাঁজা সংগ্রহ ও ক্রয়-বিক্রয় কাজে সহায়তা করে আসছিল।

র‍্যাব-১১ ও সেনাবাহিনীর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‍্যাব-১১ ও সেনাবাহিনীর এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ৩১-০৩-২০২৫ ১০:৪৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 278 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া