হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে ঈদুল ফিতরের ৩টি জামাত অনুষ্ঠিত
২৫ মে, ২০২৬ ১০:৩৩ অপরাহ্ন

  

হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে ঈদুল ফিতরের ৩টি জামাত অনুষ্ঠিত

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
৩১-০৩-২০২৫ ১০:৫৭ অপরাহ্ন
হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে ঈদুল ফিতরের ৩টি জামাত অনুষ্ঠিত
হাজীগঞ্জের কৃতিমান পুরুষ,দানবীর ও প্রতিষ্ঠাতা ওয়াকিফ মরহুম আহমদ আলী পাটোয়ারী রহ.র এস্টেটের আওতাধীন হাজীগঞ্জের ঐতিহাসিক বড় মসজিদে পর পর ৩টি ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়।

সোমবার (৩১ মার্চ) সকালে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদসহ সকল মসজিদ ও ঈদগায় ঈদের নামাজ আদায়ের মধ্য দিয়ে শুরু হয়েছে ঈদের আনুষ্ঠানিকতা। অনেক আগ থেকেই নির্ধরিত হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে প্রথম জামাত সকাল ৭ টায়,২য় জামাত সকাল ৮ টায় এবং শেষ জামাত বেলা ১০ টায় অনুষ্ঠিত হয়।

ঈদুল ফিতরের জামাতে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও উপলো প্রশাসক মো. ইবনে আল জায়েদ,হাজীগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা মহিউদ্দিন আহমেদ,হাজীগঞ্জের বিশিষ্ঠ শিক্ষাবিদ হাজীগঞ্জ মডেল সরকারি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও হাজীগঞ্জ মডেল হাসপাতালের চেয়ারম্যান ড.আলমগীর কবির পাটওয়ারী,হাজীগঞ্জ মডেল হাসপাতালের কো-চেয়ারম্যান ব্যারিস্টার শাহরিয়ার আহমেদ,উপজেলার সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারীসহ ডাক্তার,ইঞ্জিনিয়ার,উকিল,সাংবাদিক,ব্যবসায়ী ও স্কুল,কলেজ ও মাদ্রসার হাজার হাজার ছাত্র,হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের ৩ শতাধিক কর্মকর্তা,কর্মচারী,কওমী শিক্ষক ও স্বেচ্ছাসেবক এবারের ঈদুল ফিতরের নামাজে অংশগ্রহণ করেন।

মোতওয়াল্লী ও সমাজ বিজ্ঞানী প্রিন্স শাকিল আহমেদ তাঁর ব্যাক্তি মুঠোফোনে বলেন, ‘ মরহুম আহমদ আলী পাটোয়ারী রহ.র এস্টেটের আওতাধীন হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ কমপ্লেক্স এর পক্ষ থেকে তিনটি ঈদের নামাজের জামাত আয়োজনে ব্যবস্থা ছিল অত্যন্ত চমৎকার ও সুপরিচ্ছন্ন। মুসল্লিদের নামাজ আদায়ের সকল প্রকার ব্যবস্থা ছিল অত্যন্ত সুন্দর ও পরিচ্ছন্ন । আল্লাহর অশেষ মেহেরবাণীতে আবহাওয়া ভালো থাকায় জামাত আয়োজনে কোনো প্রকার ত্রুটি দেখা যায় নি। প্রতিটি জামাতে হাজার হাজার মুসল্লী অংশগ্রহণ করে। হাজীগঞ্জের ছোট-বড়-সকল ব্যবসায়ীসহ শিক্ষক,সাংবাদিক সকল পেশার মানুষ এ জামাতে অংশগ্রহণ করে। ’

তিনি আরো বলেন,‘ শতাব্দীকাল থেকেই এ অঞ্চলের মানুষের সেবা দিয়ে আসছে আহমেদ আলী পাটওয়ারী রহ.এস্টেট। প্রতি বছরের মত এবারও তারাবির নামাজের জন্য মসজিদের খতিবের পাশা-পাশি আরো দু’জন সদ্য নিয়োগকৃত স্বনামধন্য হাফেজ দিয়ে খতম তারাবি পড়ানো হযেছে। প্রতিদিন দু’শ থেকে ৩’শ মানুষ ইফতারের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রমজানে দূর-দূরান্ত থেকে অনেক মুসলিগণ আসেন। তাই তাদের জন্য সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করার চেষ্টা অব্যাহত রয়েছে। সকলের নিকট দোয়া চাই-যাতে এভাবে সেবার মান ঠিক রাখতে পারি। ’

এদিকে হাজার হাজার মানুষ স্বাচ্ছন্দ্যভাবে জামাতে অংশগ্রহণ করে। এবারের পুরো রমজান মাসব্যাপি প্রত্যেক জামাতে ও আজানের সু-মধূর ধ্বনি হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের ব্যবস্থাপনায় লাইভ এর মাধ্যমে কার্য়ক্রম তুলে ধরা হয়েছে বলে সাধারণ মুসল্লীগণ ও সাধারণ মানুষ ঘরে বসেই মসজিদের কার্যক্রম দেখার সুযোগ লাভ করেছে। বিশেষ করে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে পবিত্র ঈদুল ফিতরের সকাল সাতটার, আটটার এবং শেষ জামাত দশটায় অনুষ্ঠিত প্রত্যেকটি ঈদের জামাত লাইভ আকারে তুলে ধরা হয়েছে ।

মসজিদের প্রথম জামাতে ঈদের নামাজ পড়ান হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের খতিব ও আহমদীয়া জামিয়া কাওমি মাদ্রাসার মুহতামিম হাফেজ মাও.মো.আব্দুর রউফ এবং পরবর্তী জামাতগুলো হাফেজ মাও.আনাস আহমেদ এবং মাও. এমদাদুল হক নামাজ পড়ান ।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ৩১-০৩-২০২৫ ১০:৫৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 141 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া