দিল্লি-আ. লীগের বিরুদ্ধে আন্দোলন চলমান থাকবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
১৩ জুন, ২০২৬ ০২:২১ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

দিল্লি-আ. লীগের বিরুদ্ধে আন্দোলন চলমান থাকবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
০১-০৪-২০২৫ ১২:৪১ অপরাহ্ন
দিল্লি-আ. লীগের বিরুদ্ধে আন্দোলন চলমান থাকবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, দিল্লি ও আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন ও যুদ্ধ চলমান থাকবে, যারাই আপস করতে আসবে তাদের বিরুদ্ধে লড়াই চলবে ।

সোমবার (৩১ মার্চ) বিকেলে চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার টোরাগর এলাকায় শহীদ আজাদ সরকারের পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ছাত্র আন্দোলনে নিহতদের বিচার বাংলার মাটিতে হবে। কারণ ফ্যাসিস্ট সরকার তথা আওয়ামী লীগের বিচারের দাবি আমরা করে আসছি।

বিচার না হওয়া পর্যন্ত এমন দাবি আমরা করে যাবো। এই নেতা বলেন, আওয়ামী লীগ উন্নয়নের কথা বলে মুলা ঝুলিয়েছে। সে ক্ষেত্রে আমদের যে নতুন লড়াই রয়েছে, সেখানে আমরা নতুন রাজনৈতিক তত্ত্ব বিনির্মাণ করতে চাই।

এ সময় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এনসিপির এই নেতা শহীদ আজাদ সরকারে কবর জিয়ারত করেন।

গেল বছর ছাত্র-জনতার অসহযোগ আন্দোলনের প্রথম দিন ৪ আগস্ট বিকেলে নিজ বসতবাড়ির সামনে হাজীগঞ্জ ওয়ার্ড ছাত্রদল সভাপতি হিমেলের বাবা আজাদ সরকারকে কুপিয়ে গুরুতর আহত করেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। পরে তিনি চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাতেই কুমিল্লার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। এই ঘটনায় ১৪ আগস্ট ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় ২৫ জনকে আসামি করে হাজীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করা হয়।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০১-০৪-২০২৫ ১২:৪১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 101 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া