চাঁদপুর মোলহেডে বেড়েছে বখাটে ফটোগ্রাফারদের দৌরাত্ম্য ; দর্শনার্থীকে কুপিয়ে জখম
২৭ মে, ২০২৬ ০৬:৫৫ অপরাহ্ন

  

চাঁদপুর মোলহেডে বেড়েছে বখাটে ফটোগ্রাফারদের দৌরাত্ম্য ; দর্শনার্থীকে কুপিয়ে জখম

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
০১-০৪-২০২৫ ০৩:১২ অপরাহ্ন
চাঁদপুর মোলহেডে বেড়েছে বখাটে ফটোগ্রাফারদের দৌরাত্ম্য ; দর্শনার্থীকে কুপিয়ে জখম
চাঁদপুর জেলার অন্যতম দর্শনীয় স্থান চাঁদপুর বড় স্টেশন বা ত্রিনদীর মোহনা যা চাঁদপুর মোলহেড নামে সর্বাধিক পরিচিত। বর্তমানে স্থানটিতে অবৈধ ভ্রাম্যমান দোকান, অগনিত ভিক্ষুক আর বখাটে ফটোগ্রাফারদের দৌরাত্ন্যে দর্শনীয় স্থানটি তার নিজস্বতা হারতে বসেছে।

সোমবার (৩১ জানুয়ারী) পবিত্র ঈদুল ফিতরের দিনে চাঁদপুর মোলহেডে বখাটে ফটোগ্রাফারদের দ্বারা মহামায়ার এক দর্শনার্থীর স্ত্রীসহ হেনস্তা ও যুবককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী দর্শনার্থী জানান, ঈদের দিনটি উপভোগ করতে আমি স্ত্রীসহ চাঁদপুর বড়স্টেশনে আসি। তখন এক ফটোগ্রাফার আমাকে জিজ্ঞেস করে, আপনারা ছবি তুলবেন কিনা? জবাবে আমি বলি, আমরা ছবি তুলবো না? তখন তারা বলে, ছবি না তুললে এখানে আসছোস কেন? বলেই অকথ্য ভাষাকে আমাকে গালিগালাজ করে। বাকবিতন্ডার এক পর্যায়ে সিয়াম নামের এক ফটোগ্রাফার আমার মাথায় ধারালো অস্ত্র দিয়ে জখম করে এবং বেল্ট দিয়ে আমার সারা শরীরে আঘাত করে।

স্থানীয় এলাকাবাসী জানান, ইদানীং চাঁদপুর মোলহেডে অবৈধ ভ্রাম্যমান দোকান, অগনিত ভিক্ষুক আর বখাটে ফটোগ্রাফারদের দৌরাত্ন্যে দর্শনীয় স্থানটিকে নষ্ট করছে। মানুষ পরিবার পরিজন নিয়ে এদের জন্য একটু ভালো সময় কাটাতে পারে না।

চাঁদপুর মোলহেডে অবৈধ ভ্রাম্যমান দোকান, অগনিত ভিক্ষুক আর বখাটে ফটোগ্রাফারদের দৌরাত্ন্য বন্ধে চাঁদপুর জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন স্থানীয়রা।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০১-০৪-২০২৫ ০৩:১২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 162 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া